বাংলাদেশে ভালো রড চেনার উপায়: কেনার আগে যে ১০টি বিষয় পরীক্ষা করবেন
বাড়ি নির্মাণে রড এমন একটি উপকরণ, যেখানে ভুল করার সুযোগ খুব কম। টাইলস বা রং পছন্দ না হলে পরে
বদলানো যায়। কিন্তু ভিত্তি, কলাম, বিম বা স্ল্যাবের ভেতরে রড বসে যাওয়ার পর সেটি আর সহজে দেখা বা
পরিবর্তন করা যায় না।
তাই ভালো রড চেনার উপায় শুধু ব্র্যান্ডের নাম জানা নয়। রডের গ্রেড ঠিক আছে কি
না,
ওজন ও ব্যাস মিলছে কি না, গায়ে প্রয়োজনীয় মার্কিং আছে কি না, পরীক্ষার সনদ কী বলছে—এসব দেখতে
হয়।
বাংলাদেশের বাজারে বিভিন্ন গ্রেড ও ব্যাসের রড পাওয়া যায়, আর কোনটি আপনার বাড়ির জন্য প্রয়োজন
হবে
তা কাঠামোগত নকশার সঙ্গে মিলিয়েই ঠিক করতে হবে।
এই লেখায় একজন বাড়ির মালিক বা সাধারণ ক্রেতা রড কেনার আগে যে ১০টি বিষয় যাচাই করতে পারেন, সেগুলো
সহজ ভাষায় তুলে ধরা হলো।
চোখে চকচকে দেখালেই কোনো রড ভালো হয়ে যায় না। আবার বেশি গ্রেডের রড মানেই সেটি সব বাড়ির জন্য
সেরা—এ কথাও ঠিক নয়। একটি মানসম্মত রডকে তার নির্ধারিত গ্রেড অনুযায়ী প্রয়োজনীয়
ইল্ড স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ, ইলংগেশন, বাঁক সহ্য করার ক্ষমতা,
ব্যাস, ওজন এবং অন্যান্য কারিগরি মান পূরণ করতে হয়। একই সঙ্গে রডের পৃষ্ঠের খাঁজ বা
রিব কংক্রিটের সঙ্গে বন্ধন তৈরিতে ভূমিকা রাখে। রিইনফোর্সড কংক্রিটের কার্যকারিতায় রড ও কংক্রিটের
যথাযথ বন্ধন গুরুত্বপূর্ণ।
সাধারণ ক্রেতার পক্ষে কারখানার সব পরীক্ষা নিজে করা সম্ভব নয়। কিন্তু কেনার সময় কিছু তথ্য ও নথি
যাচাই করা সম্ভব। এখানেই ১০টি পরীক্ষা কাজে আসেতে পারে।
রড কেনার আগে যে ১০টি বিষয় পরীক্ষা করবেন
রড কেনার সময় শুধু ব্র্যান্ড বা দাম দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। গ্রেড, ব্যাস, ওজন, মার্কিং,
পরীক্ষার সনদ, ব্যাচ নম্বর, শক্তি, নমনীয়তা, মরিচা এবং প্রযোজ্য মান—সবকিছু মিলিয়ে দেখতে হয়।
নিচের
১০টি বিষয় যাচাই করলে একজন সাধারণ ক্রেতাও রডের মান সম্পর্কে অনেকটা পরিষ্কার ধারণা পেতে পারেন।
০১
প্রথমে প্রকৌশল নকশায় রডের গ্রেড দেখুন
রড কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার বাড়ির কাঠামোগত নকশা দেখা। প্রকৌশলী কোন
গ্রেড এবং কোন ব্যাসের রড নির্ধারণ করেছেন, সেটি আগে পরিষ্কার করুন। নিজের সিদ্ধান্তে
বেশি
গ্রেডের রড কিনে ফেলবেন না। বেশি ইল্ড স্ট্রেংথ থাকা মানেই যেকোনো কাঠামোয় সেটি সরাসরি বদলি
হিসেবে
ব্যবহার করা যাবে না। ভবনের নকশা নির্দিষ্ট উপাদানের বৈশিষ্ট্য ধরে করা হয়।
বাংলাদেশের বাজারে B420, B500-এর মতো বিভিন্ন শক্তির শ্রেণির রড পাওয়া যায়। উদাহরণ হিসেবে
CSRM-এরB420DWR
রডে ন্যূনতম ইল্ড স্ট্রেংথ 420 MPa, আর
B500DWR-এ
তা 500 MPa। কিন্তু কোন গ্রেড ব্যবহার হবে, সেটি নকশার বিষয়।
০২
রডের গায়ে প্রস্তুতকারক, গ্রেড ও পরিচিতি দেখুন
রডের গায়ে থাকা মার্কিং ছোট বিষয় মনে হতে পারে। আসলে কেনার সময় এটি প্রাথমিক পরিচয় যাচাইয়ের
সহজ
উপায়। রডের গায়ে প্রস্তুতকারকের চিহ্ন, গ্রেড বা পণ্যের পরিচিতি স্পষ্ট কি না দেখুন। আপনি যে
গ্রেডের জন্য টাকা দিচ্ছেন, হাতে পাওয়া রডেও সেই গ্রেডের পরিচয় থাকা দরকার।
শুধু দোকানদারের মুখের কথায় নির্ভর না করে রডের গায়ের পরিচিতি এবং সঙ্গে দেওয়া কাগজপত্র মিলিয়ে
দেখুন। স্থানীয় বাংলা রেফারেন্সগুলোতেও ব্র্যান্ড ও গ্রেড মার্কিং যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া
হয়েছে।
০৩
প্রযোজ্য BDS/BSTI মান যাচাই করুন
বাংলাদেশে এমএস রডের পরীক্ষার জন্য
BSTI-এর মেকানিক্যাল টেস্টিং
ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা ও পরীক্ষার প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা রয়েছে। BSTI-এর প্রকাশিত
পরীক্ষাগার তথ্যে BDS ISO 6935-2:2016-সহ একাধিক সংশ্লিষ্ট মানের উল্লেখ রয়েছে।
তবে শুধু “BSTI” লেখা দেখেই যাচাই শেষ করবেন না। পণ্যের গ্রেডের জন্য কোন মান প্রযোজ্য,
প্রস্তুতকারকের সনদে কী লেখা আছে এবং কেনা রডের পরিচয়ের সঙ্গে সেই তথ্য মেলে কি না দেখুন।
নোট: মানের সংস্করণ সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। বড় অর্ডারের ক্ষেত্রে প্রকৌশলী বা
সরবরাহকারীর কাছ থেকে বর্তমানে প্রযোজ্য মান নিশ্চিত করে নেওয়া ভালো।
০৪
মিল টেস্ট সার্টিফিকেট ও ব্যাচ নম্বর মিলিয়ে নিন
রড ভালো কি না বোঝার ক্ষেত্রে মিল টেস্ট সার্টিফিকেট খুব গুরুত্বপূর্ণ একটি নথি। এখানে
সংশ্লিষ্ট রডের গ্রেড, পরীক্ষার ফল, রাসায়নিক গঠন এবং অন্যান্য কারিগরি তথ্য থাকতে পারে। শুধু
একটি পুরোনো পরীক্ষার কাগজ দেখলেই হবে না। সম্ভব হলে দেখুন পরীক্ষার নথির ব্যাচ বা হিট নম্বর
আপনার কেনা রডের সঙ্গে সম্পর্কিত কি না।
এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। কার্বন, ম্যাঙ্গানিজ, ফসফরাস ও সালফারের মতো রাসায়নিক উপাদানের
পরিমাণ রডের বৈশিষ্ট্যে প্রভাব ফেলে। সাধারণ ক্রেতাকে এসব রাসায়নিক পরীক্ষা নিজে করতে হবে না।
কিন্তু পরীক্ষার সনদে প্রয়োজনীয় তথ্য আছে কি না দেখা যায়।
০৫
ইল্ড স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ ও ইলংগেশন দেখুন
রডের শক্তি বোঝার জন্য শুধু একটি সংখ্যা যথেষ্ট নয়। ইল্ড স্ট্রেংথ থেকে বোঝা যায় কোন
পর্যায়ের চাপের পর রডে স্থায়ী বিকৃতি শুরু হতে পারে। টেনসাইল স্ট্রেংথ রড ভাঙার আগে
সর্বোচ্চ টান সহ্য করার ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। আর ইলংগেশন রড ভাঙার আগে কতটা
প্রসারিত হতে পারে, সেই নমনীয় আচরণ সম্পর্কে ধারণা দেয়।
বুয়েট-এর (Structures and Materials Laboratory)-তে স্টিলের টেনশন(টেনসাইল স্ট্রেথ)
পরীক্ষার
সঙ্গে ওজন ও ইলংগেশন পরীক্ষার সুবিধা রয়েছে। সেখানে বেন্ড পরীক্ষাও করা হয়। তাই ভালো রড চেনার
সময়
“এটা অনেক শক্ত রড” ধরনের কথার বদলে পরীক্ষার ফল দেখাতে বলুন।
০৬
ব্যাস ও ওজন ঠিক আছে কি না পরীক্ষা করুন
একই নামে ১২ মিমি রড কিনছেন, কিন্তু রডটি নির্ধারিত ওজনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম—এটি
অবহেলা করার বিষয় নয়। রডের ব্যাস ও একক দৈর্ঘ্যের ওজন কাঠামোয় ব্যবহৃত ইস্পাতের পরিমাণের সঙ্গে
সরাসরি সম্পর্কিত। তাই কেনার সময় প্রয়োজন অনুযায়ী কয়েকটি রড মেপে বা ওজন করে দেখা যেতে পারে।
প্রচলিত আনুমানিক হিসাবে প্রতি মিটার রডের ওজন বের করতে
ব্যাস² ÷ ১৬২ কেজি সূত্রটি ব্যবহার করা হয়। ১২ মিটার দৈর্ঘ্যের কয়েকটি প্রচলিত রডের
আনুমানিক ওজন নিচে দেওয়া হলো:
ব্যাস
প্রতি ১২ মিটার রডের আনুমানিক ওজন
৮ মিমি
৪.৭৪ কেজি
১০ মিমি
৭.৪০ কেজি
১২ মিমি
১০.৬৫ কেজি
১৬ মিমি
১৮.৯৪ কেজি
২০ মিমি
২৯.৫৯ কেজি
২২ মিমি
৩৫.৮২ কেজি
২৫ মিমি
৪৬.২৪ কেজি
২৮ মিমি
৫৮.০০ কেজি
৩২ মিমি
৭৫.৭৫ কেজি
এগুলো তাত্ত্বিক বা আনুমানিক ওজন। বাস্তব পণ্যে প্রযোজ্য মান অনুযায়ী অনুমোদিত সহনসীমা থাকতে
পারে। CSRM-এর B500DWR পণ্যের ১২ মিটার দৈর্ঘ্যের ওজন চার্টেও একই
ধরনের মান এবং ব্যাসভেদে অনুমোদিত বিচ্যুতির তথ্য দেওয়া আছে।
০৭
বেন্ড ও রি-বেন্ড পরীক্ষার ফল দেখুন
নির্মাণকাজে রডকে বিভিন্ন জায়গায় বাঁকাতে হয়। তাই প্রয়োজনীয় বাঁক নেওয়ার পর রডের আচরণ
গুরুত্বপূর্ণ। বেন্ড পরীক্ষায় নির্ধারিত নিয়মে রড বাঁকানোর পর ফাটল বা অস্বাভাবিক ক্ষতি হয়েছে কি
না
দেখা হয়। রি-বেন্ড পরীক্ষায় প্রযোজ্য মান অনুযায়ী রডের নমনীয় আচরণ আরও যাচাই করা হয়।
বুয়েট-এর পরীক্ষার তালিকায় রিবারের টেনসাইল, বেন্ড এবং রি-বেন্ড পরীক্ষার সুবিধা উল্লেখ রয়েছে।
কাজের জায়গায় নিজের মতো করে রড কয়েকবার বাঁকিয়ে “ভালো-মন্দ” সিদ্ধান্ত নেওয়া নির্ভরযোগ্য
পরীক্ষা
নয়। সঠিক পরীক্ষার ফল দেখাই ভালো পদ্ধতি।
০৮
রিব, পৃষ্ঠ ও রডের অবস্থাও দেখুন
ডিফর্মড রডের গায়ে থাকা খাঁজ বা রিব কংক্রিটের সঙ্গে যান্ত্রিক বন্ধন তৈরিতে সাহায্য করে। রডের
জ্যামিতি, পৃষ্ঠের অবস্থা, ব্যাস এবং কংক্রিটের বৈশিষ্ট্য—সবই বন্ধনের আচরণে ভূমিকা রাখে। রড কেনার
সময় তাই খেয়াল করুন রিবগুলো স্বাভাবিক ও ধারাবাহিক কি না। রডে দৃশ্যমান গভীর ফাটল, অস্বাভাবিক
ক্ষত
বা বড় ধরনের পৃষ্ঠের ত্রুটি থাকলে সেটি আলাদা করে রাখুন এবং প্রকৌশলীর মতামত নিন। রড
অস্বাভাবিকভাবে
বাঁকা বা ক্ষতিগ্রস্ত হলে নির্মাণস্থলে অতিরিক্ত কাটাকাটি ও সোজা করার কাজও বাড়তে পারে।
০৯
মরিচা দেখলেই সিদ্ধান্ত নেবেন না—ক্ষয়ের ধরন দেখুন
“মরিচা আছে মানেই রড খারাপ”—এ কথাটি সব ক্ষেত্রে সঠিক নয়। গবেষণায় দেখা গেছে, ডিফর্মড রডে
সাধারণ পৃষ্ঠ মরিচা বা মিল স্কেল থাকলেও নির্দিষ্ট ওজন ও রিবের মাত্রা বজায় থাকলে কংক্রিটের
সঙ্গে
বন্ধনের আচরণ সবসময় খারাপ হয় না।
কিন্তু গভীর ক্ষয়, গর্তের মতো ক্ষত, স্তর উঠে যাওয়া বা রডের কার্যকর ব্যাস কমে যাওয়ার মতো
অবস্থা
আলাদা বিষয়। এমন রড নিজে সিদ্ধান্ত নিয়ে ব্যবহার না করে প্রকৌশলীর মাধ্যমে যাচাই করানো উচিত।
হালকা পৃষ্ঠ মরিচা আর গভীর ক্ষয় এক বিষয় নয়।
১০
বিক্রেতা, চালান ও রডের উৎস যাচাই করুন
ভালো ব্র্যান্ডের নাম বললেই যে হাতে পাওয়া রডটি সেই ব্র্যান্ডের সঠিক পণ্য—তা ধরে নেওয়া ঠিক নয়।
বিশ্বস্ত বিক্রেতা বা অনুমোদিত সরবরাহের উৎস বেছে নিন। চালান বা রসিদে প্রস্তুতকারকের নাম, গ্রেড,
ব্যাস, পরিমাণ ও মূল্য পরিষ্কারভাবে লেখা আছে কি না দেখুন। বড় অর্ডারে ব্যাচের তথ্য এবং পরীক্ষার
সনদ সংরক্ষণ করুন। ভবন নির্মাণ কয়েক দিনের বিষয় নয়। পরে কোনো তথ্য যাচাই করার প্রয়োজন হলে এই
নথিগুলো কাজে আসে।
বুয়েট টেস্টেড রড বলতে কী বোঝায়?
বাংলাদেশে “বুয়েট টেস্টেড” কথাটি প্রায়ই শোনা যায়। এখানে একটি পার্থক্য পরিষ্কার রাখা
জরুরি।
বুয়েট-এর (Structures and Materials Laboratory)-তে স্টিলের টেনশন(টেনসাইল স্ট্রেথ), ওজন,
ইলংগেশন ও বেন্ডসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। অর্থাৎ কোনো প্রস্তুতকারকের নির্দিষ্ট নমুনা বুয়েট-এর
পরীক্ষাগারে পরীক্ষা করা হতে পারে।
কিন্তু একটি নমুনার পরীক্ষার প্রতিবেদনকে বাজারে থাকা সেই কোম্পানির প্রতিটি রডের আলাদা বুয়েট
পরীক্ষা হিসেবে দেখা ঠিক নয়। CSRM-এর নিজস্ব সার্টিফিকেশান
পেইজ-এও গ্রেড, ব্যাস ও পরীক্ষার তারিখ ধরে পৃথক পৃথক নমুনার প্রতিবেদন তালিকাভুক্ত করা
হয়েছে। তাই কোনো বুয়েট test report দেখলে অন্তত প্রস্তুতকারক, গ্রেড, ব্যাস, নমুনার পরিচয় এবং
পরীক্ষার তারিখ মিলিয়ে নিন।
BSTI মানের রড কেন গুরুত্বপূর্ণ?
BSTI-এর মেকানিক্যাল টেস্টিং
ল্যাবরেটরি এমএস রডের নমুনা পরীক্ষা করে এবং পরীক্ষার প্রতিবেদন প্রদান করে। সংশ্লিষ্ট পরীক্ষার
জন্য BDS ISO 6935-2-সহ একাধিক মান তাদের তালিকায় রয়েছে। BSTI-এর রাসায়নিক পরীক্ষাগারের
তথ্যেও এমএস রডের কার্বন, সালফার, ফসফরাস, সিলিকন ও ম্যাঙ্গানিজের মতো উপাদান পরীক্ষার কথা
উল্লেখ আছে।
বাড়ির মালিক হিসেবে আপনার কাজ প্রতিটি মান মুখস্থ করা নয়। কেনার সময় প্রযোজ্য সনদ ও পরীক্ষার
কাগজ
চাওয়া এবং প্রয়োজন হলে প্রকৌশলীকে দিয়ে যাচাই করানোই বেশি বাস্তবসম্মত।
শুধু বেশি গ্রেড বা TMT লেখা দেখে রড কিনবেন না
রডের গায়ে TMT লেখা থাকতে
পারে, গ্রেডও উঁচু হতে পারে। কিন্তু এতেই যাচাই শেষ হয় না। একটি রডের
বাস্তব মান বুঝতে গ্রেডের সঙ্গে যান্ত্রিক বৈশিষ্ট্য, ওজন, ব্যাস, রাসায়নিক গঠন, নমনীয়তা এবং
পরীক্ষার ফল দেখতে হয়। উৎপাদনের ক্ষেত্রেও কাঁচামাল নির্বাচন, গলন, রাসায়নিক গঠন নিয়ন্ত্রণ,
বিলেট
তৈরি, রোলিং ও পরীক্ষাগারের মান নিয়ন্ত্রণ—পুরো প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ। তাই দোকানে দাঁড়িয়ে
শুধু
“এটা TMT” শুনেই সিদ্ধান্ত নেওয়ার চেয়ে নথি মিলিয়ে নেওয়া ভালো।
ভালো রড বাছাইয়ে CSRM কেন বিবেচনা করা যেতে পারে?
সিএসআরএম বা Chakda Steel & Re-Rolling Mills (Pvt.) Ltd.১৯৯২ সাল থেকে ইস্পাত উৎপাদনের সঙ্গে যুক্ত। প্রতিষ্ঠানটি বর্তমানে B400DWR, B420DWR, B500CWR এবং B500DWR গ্রেডের রড তৈরি করে। নিজস্ব বিলেট
উৎপাদন, স্বয়ংক্রিয় হট রি-রোলিং মিল এবং
Universal Testing Machine-সমৃদ্ধ পরীক্ষাগার তাদের উৎপাদন ব্যবস্থার অংশ।
সিএসআরএম-এর মান নিয়ন্ত্রণ ব্যবস্থায় কাঁচামাল নির্বাচন থেকে রাসায়নিক পরীক্ষা,
continuous casting, reheating, automatic re-rolling এবং
laboratory testing পর্যন্ত একাধিক ধাপ রয়েছে। তাদের বিভিন্ন গ্রেড ও ব্যাসের রডের
বুয়েটে নমুনা পরীক্ষার তথ্যও অনলাইনে রাখা হয়েছে।
তবে সিএসআরএম হোক বা অন্য কোনো প্রস্তুতকারক—শেষ সিদ্ধান্তের আগে আপনার প্রকৌশল নকশায় নির্ধারিত
গ্রেড, ব্যাস, পরীক্ষার সনদ এবং সরবরাহ করা পণ্যের পরিচয় মিলিয়ে নিন।
রডের ক্ষেত্রে নামের চেয়ে যাচাইযোগ্য মান বেশি গুরুত্বপূর্ণ।
ভালো রড চেনা নিয়ে সাধারণ ক্রেতাদের কিছু নির্দিষ্ট প্রশ্ন থাকে—কোন গ্রেড ভালো, ওজন কত হওয়া
উচিত, মরিচা থাকলে ব্যবহার করা যাবে কি না, কিংবা পরীক্ষার সনদ কীভাবে যাচাই করবেন। নিচে এসব
গুরুত্বপূর্ণ প্রশ্নের সংক্ষিপ্ত ও সহজ উত্তর দেওয়া হলো।
ভালো রড চেনার সবচেয়ে সহজ উপায় কী?
শুরুতে রডের গায়ের প্রস্তুতকারক ও গ্রেড মার্কিং দেখুন। এরপর কাঠামোগত নকশার সঙ্গে
গ্রেড ও ব্যাস মিলিয়ে নিন। ওজন এবং মিল টেস্ট সার্টিফিকেটও যাচাই করুন। শুধু
বাহ্যিক
চেহারা দিয়ে রডের মান নিশ্চিত করা যায় না।
রডের গায়ে মরিচা থাকলে কি ব্যবহার করা যাবে?
হালকা পৃষ্ঠ মরিচা দেখলেই রড বাতিল করতে হয়—এমন নয়। তবে গভীর ক্ষয়, গর্ত, স্তর উঠে
যাওয়া বা রডের ব্যাস কমে যাওয়ার লক্ষণ থাকলে প্রকৌশলীর মাধ্যমে যাচাই করা উচিত।
বুয়েট tested লেখা থাকলে কি রডটি বুয়েট অনুমোদিত?
এভাবে বলা ঠিক নয়। বুয়েট-এর পরীক্ষাগারে নির্দিষ্ট নমুনার বিভিন্ন যান্ত্রিক
পরীক্ষা
করা হয়। তাই সংশ্লিষ্ট পরীক্ষার প্রতিবেদন কোন গ্রেড, ব্যাস, নমুনা ও তারিখের—সেটি
দেখতে হবে।
বেশি গ্রেডের রড কি সবসময় ভালো?
না। বেশি গ্রেডের রডের ইল্ড স্ট্রেংথ বেশি হতে পারে, কিন্তু কোন গ্রেড ব্যবহার করতে
হবে সেটি কাঠামোগত নকশা অনুযায়ী নির্ধারণ করা উচিত। প্রকৌশলীর অনুমোদন ছাড়া এক
গ্রেডের জায়গায় অন্য গ্রেড ব্যবহার করা ঠিক নয়।
রডের ওজন কম হলে সমস্যা কী?
নির্ধারিত ব্যাসের তুলনায় রডের ওজন অস্বাভাবিকভাবে কম হলে বাস্তবে প্রয়োজনীয়
ইস্পাতের পরিমাণে পার্থক্য হতে পারে। তাই রডের ব্যাস ও একক ওজন প্রযোজ্য
সহনসীমার মধ্যে আছে কি না যাচাই করা জরুরি।
TMT রড হলেই কি ভালো রড?
শুধু TMT লেখা যথেষ্ট নয়। একই সঙ্গে গ্রেড, ইল্ড ও টেনসাইল স্ট্রেংথ, ইলংগেশন,
ব্যাস, ওজন, রাসায়নিক গঠন এবং পরীক্ষার সনদ বিবেচনা করা উচিত।
রড কেনার সময় কোন কাগজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?
মিল টেস্ট সার্টিফিকেট গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি চালান, ব্যাচ বা হিট নম্বর,
প্রস্তুতকারকের পরিচয় এবং প্রয়োজন অনুযায়ী বুয়েট/BSTI বা অন্য স্বীকৃত পরীক্ষাগারের
প্রতিবেদন মিলিয়ে রাখলে যাচাই সহজ হয়।
বাড়ির জন্য সঠিক রড বাছাই করুন
বাড়ি নির্মাণের জন্য সঠিক গ্রেড, ব্যাস ও মানের রড নির্বাচন করতে CSRM-এর
রড ও পণ্যের তথ্য দেখুন এবং প্রয়োজনীয় পরামর্শ নিন।